যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম
মসজিদের সভাপতি পদের বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মসজিদের সভাপতি পদের বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। তারা হলেনÑ রাব্বি হোসেন ও মারুক হোসেন।
গত শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম। নিহত রুবেল জেলার বাঘারপাড়ার খাজুরা ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রেপ্তার রাব্বি হোসেন ও মারুক হোসেন বাঘারপাড়া উপজেলার তেলি ধান্যপুর গ্রামের রউফ মোল্যার ছেলে। তারা গ্রামের সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার খবর পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের সভাপতি নির্বাচন নিয়ে রুবেল ও অন্য একটা গ্রুপের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। সেই ক্ষোভ থেকেই রুবেলকে তারা হত্যা করে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১৩ জুলাই বাঘারপাড়ার খাজুরা তেল পাম্পের পাশে রুবেলকে (৩৯) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ ও যশোর ডিবি পুলিশের একটি দল গত শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন ও আসিফ হোসেন গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মোতাবেক মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। আসামি আসিফ হোসেন পরবর্তীতে আদালাতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।