× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম

দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী'র কাছে রবিবার দুপুরে তারা যোগদান করেন।

কলাপাড়া চৌকি আদালতের নবনিযুক্ত আইন কর্মকর্তারা হলেনÑ কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, উপজেলা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), উপজেলা বিএনপি'র আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল প্রমুখ।

পরে আইন কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চৌকি আদালতে বিচারপ্রার্থী মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা