× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিজনদের ৮০ ভাগ কোটা বাস্তবায়নসহ উচ্ছেদ বন্ধের দাবি

রংপুর অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ বাঁশফোড় সংবাদ সম্মেলন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ বাঁশফোড় সংবাদ সম্মেলন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে শতকরা ৮০ ভাগ কোটা বাস্তবায়নসহ মিটফোর্ড কলোনিতে হরিজনদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন হয়েছে।

রবিবার নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ বাঁশফোড় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, হরিজনরা দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে, মেডিকেলের পাশে, সিটি করপোরেশন, পৌরসভা, হাট-বাজারসহ বিভিন্ন সরকারি খাসজমিতে বংশ পরম্পরায় বসবাস করছে। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনিতে দীর্ঘ ১৬৮ বছর ধরে বসবাসরত হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করেই সেখান থেকে উচ্ছেদের জন্য কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছে। এনিয়ে ওইসব পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

সংবাদ সম্মেলনে অবিলম্বে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে হরিজনদের শতকরা ৮০ ভাগ কোটা বাস্তবায়ন, উচ্ছেদ অভিযান বন্ধ করাসহ হরিজনদের পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজু বাঁশফোড়, উপদেষ্টা লিটন বাঁশফোড়, কেন্দ্রীয় নারী সম্পাদক জ্যোতি হেলা, কোষাধ্যক্ষ রুবেল বাঁশফোড়, ক্রীড়া সম্পাদক দীপক বাঁশফোড়সহ অন্যরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা