× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮ পিএম

মোহাম্মদ শামীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোহাম্মদ শামীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল ভোলার যুবক মোহাম্মদ শামীমের। অসুস্থ স্ত্রীকে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রাও করেছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা থেমে গেল শ্বশুরবাড়ির একেবারেই সন্নিকটে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে। পূরণ হলো না শ্বশুরবাড়ি যাওয়ার সাধ।

মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে নিখোঁজ হন শামীম। দীর্ঘ খোঁজাখুঁজির পর নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর সাগর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পেকুয়ার মগনামা লঞ্চঘাট সংলগ্ন সাগর থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।

এর আগে গত শনিবার বেলা ৩টার দিকে লঞ্চঘাট এলাকায় কুতুবদিয়াগামী একটি ডেনিস বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে নিখোঁজ হন শামীম।

মোহাম্মদ শামীম ভোলার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। 

মগনামা লঞ্চঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, বোটে ওঠার সময় ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউল আলম জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌবাহিনীর ডুবুরিদের সমন্বয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান চালানো হয়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, সাগরে ডুবে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা