× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালকের ভয়ঙ্কর লালসার শিকার মাদ্রাসার শিশুরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫ পিএম

তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইফতারের পর ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এক শিশু শিক্ষার্থী। এর মধ্যেই তাকে একটি কক্ষে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থী যে অভিযোগ করেছে, তা আরও গুরুতর, শুধু সে নয়, আরও কয়েকজন শিশুশিক্ষার্থীর সঙ্গেও একই ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলামকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। 

বরিশাল নগরের একটি মাদ্রাসায় একাধিক শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগ ঘিরে এখন উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। নগরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকার সোমালয় ভবন-৩-এ অবস্থিত তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসায় এ অভিযোগ সামনে এসেছে। শফিকুল ইসলাম ওই মাদ্রাসার পরিচালক। এক শিক্ষার্থীর অভিভাবক জানান, গোপন সূত্রে মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিচালকের অনৈতিক আচরণের অভিযোগের কথা জানতে পারেন তিনি। এরপর মাদ্রাসায় গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকেও পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানতে পারেন বলে দাবি তার।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদ্রাসায় গিয়েছিল। তবে সেখানে গিয়ে পরিচালক শফিকুল ইসলামকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী এক শিক্ষার্থীর ভাষ্য, রমজান মাসে রাতে ইফতারের পর ঘুমাতে যাওয়ার সময় তাকে একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে অশোভন আচরণ করা হয় এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ করে সে।  অপর এক শিক্ষার্থীর বক্তব্যেও পরিচালকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠে এসেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা