মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম
ভেজাল গুড় উৎপাদনে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান অভিযান পরিচালনা করেন। ছবি: প্রতিদিনের বাংলদেশ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের অপরাধে এক কারখানা মালিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই
সঙ্গে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির ক্ষতিকর উপকরণ বিনষ্ট করা হয়েছে।
শনিবার
রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলচৌকি এলাকার ওই গুড় কারখানায় এক বিশেষ অভিযান পরিচালনা
করা হয়। অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট আশিক জামান।
জানা
গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে চিনি, ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ মিশিয়ে
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। রাতে অভিযান চালিয়ে
বিষয়টি হাতেনাতে ধরা পড়লে 'নিরাপদ খাদ্য আইন-২০১৩’এর আওতায় কারখানার মালিক মো. মুকুল
মিয়াকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তী
সময়ে উপস্থিত লোকজনের সামনে জব্দকৃত ভেজাল গুড় ও গুড় তৈরির যাবতীয় সামগ্রী ধ্বংস করা
হয়। অভিযানকালে মিঠাপুকুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং মিঠাপুকুর থানা পুলিশের
একটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান
শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন
যেকোনো অসাধু ব্যবসা ও ভেজাল কারবারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।