× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু: শোকার্ত পরিবারের পাশে অ্যাডভোকেট বিলকিস

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম

ভুক্তভোগী মুক্তার মা ও তার দুই সন্তানকে সান্ত্বনা দিতে শনিবার বিকালে বাকেরগঞ্জের পশ্চিম সরসী গ্রামে ভুক্তভুগী মুক্তার বাবার বাড়িতে যান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী মুক্তার মা ও তার দুই সন্তানকে সান্ত্বনা দিতে শনিবার বিকালে বাকেরগঞ্জের পশ্চিম সরসী গ্রামে ভুক্তভুগী মুক্তার বাবার বাড়িতে যান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পারিবারিক কলহের জেরে ঢাকার খিলক্ষেতে স্বামী সোহেল সিকদারের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বাকেরগঞ্জের মেয়ে জান্নাতুল মাওয়া মুক্তা আক্তার (২৫)। ঘটনার সময় স্ত্রীকে বেধড়ক মারধর করার পাশাপাশি নিজের মোবাইলে সেই নির্মম দৃশ্য ভিডিও ধারণ করেন ঘাতক স্বামী সোহেল।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ভুক্তভোগী মুক্তার মা ও তার দুই সন্তানকে সান্ত্বনা দিতে শনিবার বিকালে বাকেরগঞ্জের পশ্চিম সরসী গ্রামে নিহতের বাবার বাড়িতে যান বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

সেখানে পৌঁছে নিহতের মা এবং দুই সন্তান- সাফওয়ান (৫) ও তাসফিয়াকে(৪) জড়িয়ে ধরে গভীর সমবেদনা জানান। 

পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে বিলকিস জাহান শিরিন উপস্থিত সাংবাদিকদের বলেন, “মেয়েটিকে মিথ্যা অপবাদ ও যৌতুকের লোভে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী নিজে নির্যাতন চালিয়েছে আর নিজেই তা মোবাইলে ভিডিও ধারণ করেছে। মূল খুনি গ্রেপ্তার হলেও এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামিরা যেন কোনো অবস্থাতেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়; ঘাতকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে”।

পুলিশ জানিয়েছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে মুক্তা আক্তারের সাথে প্রায় ৬-৭ বছর আগে বিয়ে হয় ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের আলতাফ সিকদারের ছেলে সোহেল সিকদারের। পেশার তাগিদে সোহেল পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সোহেল স্ত্রী মুক্তাকে মারধর করে।

মারধরের ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের মোবাইলে পাঠিয়ে দেখে নেওয়ার হুমকিও দেন সোহেল। অতিরিক্ত মারধরের কারণে রাতেই মারা যান মুক্তা

এদিকে ঘটনার পরদিন বুধবার সকালে সোহেল খিলক্ষেত থানায় গিয়ে স্ত্রী 'আত্মহত্যা' করেছে বলে অভিযোগ করেন। তবে পুলিশের সন্দেহ হলে জেরার মুখে সে স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, অভিযুক্ত স্বামীকে আটক করে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার জুম্মার নামাজ পর পারিবারিক কবরস্থানে মুক্তার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা