× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে ঊর্ধ্বমুখী কিশোরগঞ্জ, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে রবিবার এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে জেলায় মৃত্যুর সংখ্যা শূন্য।


বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ২৩ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

জেলার অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, করিমগঞ্জে ৫ জন, তাড়াইলে ৪ জন, কুলিয়ারচরে ২ জন, পাকুন্দিয়ায় ২ জন, নিকলীতে ২ জন, হোসেনপুরে ২ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন রোগী শনাক্ত এবং ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা