× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় বজ্রপাতে ঘরের দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১০ পিএম

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিক গুরুতর আহত হয়েছেন।

উপজেলার ধীতপুর গ্রামে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন জানান, উপজেলার বিরুনীয়া গ্রামের সিদ্দিকুর রহমান ও ফারজানা আক্তার দম্পতি তাদের মেয়ে আয়েশাকে নিয়ে কয়েক দিন ধরে ধীতপুর গ্রামে নানা মন্তাজের মীরের বাড়িতে অবস্থান করছিলেন।

তারা আরও জানান রবিবার সকালে বাবা সিদ্দিক মেয়েকে নিয়ে একটি মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের মাটির দেয়াল ধসে বাবা-মেয়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। গুরুতর আহত সিদ্দিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ সিদ্দিক স্ত্রী ও সন্তানকে নিয়ে কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। আজ এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহত সিদ্দিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা