× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম

শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতার উদ্যোগে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের লোহাগাড়ায় কোনো স্থান হবে না। শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট লোহাগাড়া সদরের ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরে প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম ও নাজিম উদ্দীনের সহায়তায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত এক কিশোরকে থানায় সোপর্দ করা হয়।

পরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যস্থতায় ওই কিশোরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় শনিবার  শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে এজাহারভুক্ত আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা