× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম

জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে  স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী বিজয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

রবিবার জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন বিজয়ের কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং শত শত স্থানীয় মানুষ। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারিতে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিজয়ের বাবা রফিকুল ইসলাম, সহোদর সাব্বির আহমেদ ও স্থানীয় ইউপি সদস্য শাহজালাল সাজু প্রমুখ।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহতের পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পরও হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না। এ অবস্থায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, বিজয় হত্যার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা