× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুপির ভেতর ইয়াবা রেখে বিক্রি; ধরা পড়ে বললেন, ‘পাওনা টাকায় মাল নিয়েছি’

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬ পিএম

হক মিয়া এবং বিশেষ কৌশলে টুপির ভেতর লুকিয়ে রাখা ইয়াবা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

হক মিয়া এবং বিশেষ কৌশলে টুপির ভেতর লুকিয়ে রাখা ইয়াবা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

টাকার পরিবর্তে নাকি ইয়াবা দিয়েছে পাওনাদার। আবার সেই ইয়াবা কৌশলে মাথার টুপিতে লুকিয়ে বিক্রি করেন খুচরায়। 

সাধারণ বেশভূষা, লিকলিকে গড়ন। মাথায় আছে টুপিও। প্রায় মালামাল শূন্য দোকানেও বেশ জমিয়ে ব্যবসা করেন হক মিয়া।

প্রথম দেখায় ব্যবসায় লোকসানে পড়া সহজ-সরল মুদি দোকানি মনে হলেও পেছনের গল্পটা অবাক করবে যে কাউকে।

মুদি দোকানদারির আড়ালে মূলত ইয়াবার ব্যবসা করেন তিনি। তবে পুরো দোকান তন্ন তন্ন করে খুঁজলেও মিলবে না ইয়াবার ছিটেফোঁটা। মাথায় থাকা লাল টুপিই তার ইয়াবার গোপন গুদাম। 

৪৫ বছর বয়সী হক মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে বনগ্রাম ইউনিয়নে নদনা খন্দকার বাড়ি জামে মসজিদের পাশে হক মিয়ার দোকানে শনিবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে হাতেনাতে ধরা পড়েন তিনি। মাথায় থাকা টুপির নিচে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় পাওয়া যায় ১৪ পিস ইয়াবা। টুপির ভেতর থেকে সেসব বের করে দেন নিজেই। 

ব্যবসা করলেও দোকানে কেন মালামাল নেই জানতে চান অভিযান পরিচালনাকারী পুলিশ। জবাবে অসুস্থতা ও অভাব-অনটনের অজুহাত দেন হক মিয়া।

মাদক বিক্রি করেন কেন? এমন প্রশ্নের জবাবে হক মিয়ার জাবাব, কোনো এক পাওনাদার নাকি টাকার পরবির্তে ইয়াবা দিয়েছেন তাকে। 

পুলিশের ভাষ্য, মুদি দোকানের আড়ালে মূলত ইয়াবার ব্যবসাই করেন হক মিয়া। দীর্ঘদিন ধরে ডিলারদের কাছ থেকে সংগ্রহ করে ওই এলাকায় খুচরায় ইয়াবা বিক্রি করেন তিনি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

এদিকে হক মিয়ার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা