গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১ পিএম
কসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে রবিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাতক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়।
এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।