রংপুর অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৫ পিএম
রংপুরে অবৈধভাবে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তানবীর আশরাফী নামে এক ভুক্তভোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে অবৈধভাবে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তানবীর আশরাফী নামে এক ভুক্তভোগী।
শুক্রবার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তানবীর অভিযোগ করে জানান, প্রায় ৪০ বছর আগে নগরীর পাবর্তীপুর মৌজার ভগিবালাপাড়ায় ৩০ শতক জমি রফিক উদ্দিনের ওয়ারিশের কাছে ক্রয় করেন হারুন রশিদ। এরপর থেকে তিনি ভোগদখলসহ জমির খাজনা-খারিজ করেন। সম্প্রতি ওই জমিটি ভগিবালাপাড়ার আব্দুর রহমানের ছেলে শাহ আলম ও তার সহযোগিরা অবৈধভাবে দখলের চেষ্টা করলে হারুন তাদের বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহ আলম, শাহানুর, ইউসুফ, খোকন মিয়াসহ তাদের সন্ত্রাসী বাহিনী ২৬ আগস্ট ওই জমিতে থাকা অফিসে এসে হামলা চালিয়ে তানবীর আশরাফিকে মারপিট করাসহ রড, সিমেন্ট, নতুন এসিসহ নির্মাণ সামগ্রী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিয়ে যায়। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালী থানায় তানবীর মামলা করলে হারুন রশিদের পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন অভিযুক্তরা।
সংবাদ সম্মেলনে শাহ আলমসহ তার সহযোগিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ লুটকৃত মালামাল ফেরতে প্রশাসনের সহযোগিতা চান ভূক্তভোগীরা।
এ প্রসঙ্গে অভিযুক্ত শাহ আলম বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি এবিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।