× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯ পিএম

রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির নেতৃত্বে মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির নেতৃত্বে মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির নেতৃত্বে এসেছেন মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শনিবার নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ওজিএম) ‘আছিফ-জাহাঙ্গীর পরিষদ’-এর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত কমিটিতে ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. এমএম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।

বিশেষ সাধারণ সভায় রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা