× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত দ্বন্দ্বে নৌকাবাইচ বন্ধ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৭ পিএম

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নে করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে নৌকাবাইচের আয়োজন করা হয়েছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নে করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে নৌকাবাইচের আয়োজন করা হয়েছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের দ্বন্দ্বে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

৪ ও ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী এবং ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নে করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

বিএনপি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, “৭, ৮ ও ৯ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাও. রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়। এ অবস্থায় হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই ঘাটে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন”।

জামায়াত আয়োজিত কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং মাও. রফিকুল ইসলাম খান এমপিকে বিশেষ অতিথি করে আমরা ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছিলাম। বর্তমানে মন্ত্রী মহোদয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আসতে না পারায় আমাদের প্রতিযোগিতা বন্ধে বিএনপির পক্ষ থেকে প্রশাসনে অভিযোগ করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনে অভিযোগ করা হয়েছে”। 

এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “কোনো পক্ষ প্রশাসনের অনুমতি নেয়নি। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ায় থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা জানিয়েছে। যে কারণে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা