× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবর থেকে পীরের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবর থেকে তুলে তার দরবারে নিয়ে নতুন করে দাফন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবর থেকে তুলে তার দরবারে নিয়ে নতুন করে দাফন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবর থেকে তুলে তার দরবারে নিয়ে নতুন করে দাফন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, পীর শামীম নিহত হওয়ার পর থেকেই তার ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারায় ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে নতুন করে দাফন করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। 

নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বলেন, রাতের আঁধারে কারা কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। 

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবরস্থান থেকে কে বা কারা তুলে এনে তার দরবারে পুনরায় দাফন করেছেÑ এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ এপ্রিল ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা। এ সময় হামলাকারীরা পীরকে তার কক্ষ থেকে বের করে এনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরদিন ময়নাতদন্ত শেষে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। 

পরে ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা