× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী পালিত

বেনাপোল ও নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১ পিএম

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকীতে যশোরের শার্শায় তার সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকীতে যশোরের শার্শায় তার সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকীতে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার কাশিপুরে অবস্থিত তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দীন আহম্মেদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা। আরও উপস্থিত ছিলেনÑ বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের মধ্যে বড় মেয়ে হাসিনা বানু, নাতি নিয়ামুল ইসলাম, নাতনি তাহেরা খানম ও তার স্বামী মেজর নাহিদুজ্জামান শেখ।

অপরদিকে গতকাল নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নূর মোহাম্মদ নগর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা