× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে আন্দোলনের হুঁশিয়ারি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম

ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়স্থ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়স্থ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদ সম্মেলন করেছে ফুলবাড়ী উপজেলা শাখা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

শনিবার সকালে পৌরশহরের নিমতলা মোড়স্থ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। 

লিখিত বক্তব্যে সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, উন্মুক্ত পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে ফুলবাড়ীসহ আশপাশের মানুষ আন্দোলন শুরু করেন। ২০০৬ সালের ২৬ আগস্ট এশিয়া এনার্জির স্থানীয় কার্যালয় ঘেরাও কর্মসূচিতে তৎকালীন বিডিআরের গুলিতে কলেজ ছাত্র তরিকুল, কর্মজীবী সালেকিন ও আমিন ঘটনাস্থলেই নিহত এবং পুলিশ ও বিডিআরের লাঠিচার্জ ও গুলিতে দুই শতাধিক নারী ও পুরুষ আহত হন। জনগণের আন্দোলনে তৎকালীন বিএনপি ও জামায়াত জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেতে বাধ্য হয়। চুক্তির আংশিক বাস্তবায়ন হলেও ২০ বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বরং সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পর প্রধানমন্ত্রীর বক্তব্যেও পরিবেশ ধ্বংসকারী ও জনস্বার্থবিরোধী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে কৃষিজমি ও পানির উৎস ধ্বংসের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে।

সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, দেশ ও জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জিসিএমের মুনাফার জন্য ফুলবাড়ী তথা উত্তরাঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হলে এলাকার মানুষ তা মেনে নেবে না। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল মজিদ চৌধুরী, হামিদুল হক, এসএম নূরুজ্জামান জামান, আব্দুল কাইয়ুম আনসারী, সঞ্জিত প্রসাদ জিতু, আব্দুল মোত্তালিব পাপ্পু, মাহমুদ হাসান বাবু, কমল চক্রবর্তী, নূরুন্নবী সরকার প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা