× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ ও লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান ফুটবল খেলার সময় নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। এরই জেরে দুপুরে লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে সিফাতকে মারতে ধাওয়া করে। সে সময় রবিউল ও লুৎফরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। 

একপর্যায়ে লুৎফর রহমান লাঠি দিয়ে রবিউলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রবিউল। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা