ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ পিএম
ফেনীর সীমান্তবেষ্টিত তিন উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর সীমান্তবেষ্টিত তিন উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শনিবার ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির-৪ নিয়মিত টহলের অংশ হিসেবে সম্প্রতি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।
এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, চশমা, জীবনরক্ষাকারী ওষুধ এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ ও তৎপর রয়েছে।
দেশের অর্থনীতি রক্ষায় এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।