কক্সবাজার অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৮ পিএম
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আ. ম. ফারুক বলেন, শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় জনৈক খামিন মাঝির বসতভিটায় কতিপয় লোক মাদকদ্রব্য কেনাবেচার জন্য জড়ো হওয়ার খবর পায় র্যাব। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য ১৫ কোটি টাকা।