× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ ঊদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৪ পিএম

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতকের  অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি  পুলিশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত ৯ আগস্ট ওই কক্ষটি স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ বাসাটি ভাড়া নেন। বাসা নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ থাকা কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কক্ষের ভেতর থেকে এক নারী, এক পুরুষ ও একটি নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও ঢাকা জেলা পিবিআই’র সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। একই সঙ্গে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে তদন্তে যুক্ত হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জামগড়া এলাকার একটি তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে নিহত দুজন স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা