× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৪

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪২ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে  গ্রেপ্তার করেছে পুলিশ।  ছবি : প্রতিদিনের বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুত্তা শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলোÑ নাজমুল হোসেন, নিহাল মিয়া, সাজ্জাদ হোসেন ও‌ শফিকুল ইসলাম।

শুক্রবার রাত পৌনে ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া এলাকায় আতঙ্কে সৃষ্টি করে তারা। 

শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা