× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলা-পটুয়াখালী সেতুর দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৮ পিএম

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ভোলা-পটুয়াখালী সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ভোলা-পটুয়াখালী সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সহজ ও কম দূরত্বের পথ ‘ভোলা-পটুয়াখালী সেতু’ নির্মাণের দাবিতে ৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ভোলা-পটুয়াখালী সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জেল হোসেন মফু।

তিনি লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেতুর দাবি জানিয়ে বলেন, দেশের সড়কপথের সঙ্গে যুক্ত করতে সবচেয়ে সহজ পথ ভোলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া পয়েন্টে সেতু নির্মাণ। যার দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। এতে সেতু নির্মাণে ব্যয় কম হবে এবং যোগাযোগব্যবস্থা সহজ হবে। 

তিনি বলেন, ভোলা থেকে পটুয়াখালীর ধুলিয়া হয়ে বরিশালের বারেকগঞ্জ হয়ে মাত্র ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল শহরে পৌঁছানো যাবে। একই সঙ্গে চট্টগ্রাম ও ভোলার সঙ্গে সমুদ্রসৈকত কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা বন্দরসহ দক্ষিণের ৬ জেলার ২৫টি উপজেলার সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা স্থাপন হবে। এতে দক্ষিণ-পূর্ব অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটবে; যা দেশের জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে।

ওই সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া নদীবেষ্টিত ধুলিয়া ইউনিয়ন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও জোরালো দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আ. রব খান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. নাইম সিকদার তারেক, ধুলিয়া ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা মো. তৌসিফুর রহমান রাফা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা