× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে জলবায়ু বিষয়ক কর্মশালা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে শুরু হয়েছে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মারুফ নেওয়াজ।

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্মশালায় প্রধান অতিথি সচিব মাহবুবা ফারজানা তার বক্তব্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে আলোকপাত করেন। তিনি এই বিরূপ পরিস্থিতির মূল কারণ হিসেবে উন্নত দেশগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন। প্রকৃতির ওপর যে অন্যায় ও অত্যাচার করা হচ্ছে, সেটির দায়ভার অনুধাবন করে তা নিরসনে কাজ করার দিকনির্দেশনা দেন তিনি। সাগরকন্যা পটুয়াখালীতে এই গুরুত্বপুর্ণ কর্মশালাটি আয়োজনের জন্য তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌঁছাতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। গণমাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ভুল তথ্য ও অপতথ্য রোধ করার ওপর জোর দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করেন।

কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ ঘটছে—যার সাম্প্রতিক উদাহরণ নেপালের ঘটনা। জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি (Loss and Damage) হয়, তা প্রশমনে গণমাধ্যম বিশেষ করে পটুয়াখালীর সাংবাদিকবৃন্দ প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় কীভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে আলোকপাত করেন। সাংবাদিকদের গঠনমূলক লেখনীর মাধ্যমে সমাজে যে ইতিবাচক পরিবর্তন আসে, সে ক্ষেত্রে তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।

প্রকল্প পরিচালক ড. মারুফা নওয়াজ তাঁর বক্তব্যে জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততার ওপর জোর দেন। তিনি জলবায়ু সম্পর্কিত কনটেন্ট ডেভেলপমেন্ট, নিউজ রিপোর্টিং ও স্টোরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দক্ষ হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তার বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি গ্রামীণ জনপদের নারী ও প্রান্তিক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, এ ধরণের প্রশিক্ষণ চেনা বিষয়গুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ করে দেয়। পটুয়াখালী একটি দুর্যোগপ্রবণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, "সমাজের প্রতিটি মানুষেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব রয়েছে।" জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগের ঝুঁকি কমাতে সাংবাদিকদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা