× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম

কেন্দুয়া উপজেলা পাবলিক হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেন্দুয়া উপজেলা পাবলিক হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিকদের নির্ভয়ে ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি মানবিক সরকার।

সাংবাদিকদের কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না। তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা উচিত নয়।’

শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে এবং এ স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকতার মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতা যেন তার নিজস্ব মর্যাদা ও জায়গা ধরে রাখতে পারে এবং এর আড়ালে অপসাংবাদিকতার সুযোগ না থাকে, সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির উদ্যোক্তা ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মুনমুন জাহান লিজা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা