× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে প্রতারণার অভিযোগে আটক ৬ চীনা নাগরিক কারাগারে

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০ পিএম

আটক চীনের ৬ নাগরিককে আদালতে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে

আটক চীনের ৬ নাগরিককে আদালতে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আটক চীনের ৬ নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রামু থানার পুলিশ সংশ্লিষ্ট মামলায় আটক ৬ জনকে কক্সবাজার আদালতে উপস্থিত করে। কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আসাদ স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আদালাতে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে আদালত পুলিশ, জেলা পুলিশ ও রামু থানা পুলিশ কোনও বক্তব্য দিতে রাজী হয়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

তিনি শুক্রবার বিকালে জানান, অভিযানে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং দেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। রামু থানার অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ অগাস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা