× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

সভাপতি মো. জামাল উদ্দিনকে ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সভাপতি মো. জামাল উদ্দিনকে ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

দলীয় কাউন্সিলের প্রায় এক বছর পর বৃহস্পতিবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এই কমিটিতে স্বাক্ষর করেছেন।

উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটিতে মো. জামাল উদ্দিনকে সভাপতি ও মো. সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. তানভীর আহমেদ জুয়েল, আজাদ উদ্দিন ডলার ও জহির উদ্দিন বাবর। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হেলাল উদ্দিনকে সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে ১৭ জন সহসভাপতি, ৭ জন যুগ্ম সম্পাদক ও ৭ জন উপদেষ্টা রয়েছেন।

রামগতি পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক পৌর চেয়ারম্যান সাহেদ আলী পটু সভাপতি ও সৈয়দ মুতর্জা আল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরিফ উদ্দিন হাওলাদার ও মো. আবদুল করিম। এই কমিটিতে ১২ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম সম্পাদক এবং ১১ জনকে উপদেষ্টা করা হয়েছে।

দলীয় সূত্রে জানায়, দীর্ঘ ১১ বছর পর গত বছরের ২২ আগস্ট রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটি ঘোষণার পর উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন বলেন, নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ঘোষিত এই কমিটি নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে আরও শক্তিশালী করতে চান। নবনির্বাচিত সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিনও তার ওপর আস্থা রাখায় হুইপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর রামগতির বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক জায়গায় সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা