× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ পিএম

রামু থানা। ফাইল ছবি

রামু থানা। ফাইল ছবি

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শহরের কলাতলী এলাকার হোটেল ‘সি-প্যালেস’ থেকে তাদের আটক করা হয়। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

অহিদুর রহমান জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ও রামু থানার একটি অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। 

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত আড়াই শতাধিক বিদেশি নাগরিক জড়িত। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এই ছয়জনও সেই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা