× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক বাবা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মা ও ভাই।

উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫)। তিনি পেশায় রাজমিস্ত্রী।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোনও বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়েছিলেন।

শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার বাবার পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

নিহতের বড় মেয়ে হাফসা বেগম বলেন, “সে আগে ও বিভিন্ন অপরাধ করে বেড়াতো, আমরা বিশ্বাস করিনাই। গতরাতে দুইজনে একসাথে ঘুমিয়েছে। আর সে ঘুমন্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তার সাথে আমাদের কোনও ঝামেলা ছিল না। সে কি কারণে হত্যা করছে তা আমরা বুঝতে পারছি। আমরা তার ফাঁসি চাই।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ছেলের সাথে বাবার কোনো বিরোধ আছে কি না ও হত্যার কারণ জানতে আমরা কাজ করছি। আর জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা