× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ের এক‌ কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল উধাও

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৫ পিএম

কঙ্কাল উধাও হওয়ার খবরে কবরস্থানে ভিড় করে সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কঙ্কাল উধাও হওয়ার খবরে কবরস্থানে ভিড় করে সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে আবারও একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল উধাও হ‌য়েছে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সকালে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে গেলে স্বজনদের চোখে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

কাউসার রহমান দুলাল নামে এক পথচারী বলেন, “লোকজনের সমাগম দেখে ওখানে দাঁড়াই। কাছে গিয়ে দেখি একসাথে তিনটা ও একটু দূরে দুইটাসহ মোট পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে কে বা কারা।”

তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক, মরার পরেও একজন মানুষ নিরাপদ নয়। প্রসাশনের দৃষ্টি কামনা করছি বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

আব্দুল জলিল বলেন, “মানুষের জ্ঞান বুদ্ধি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! একজন মৃত মানুষও নিরাপদ নয়। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি একে একে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ অপরাধীদের ধরে দ্রুত আইনের আওতায় আনা হোক।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচটি কবরের মাটি সরানো। সেখানে দাফনের কাপড় পরে আছে। আর মৃত ব্যক্তির স্বজনেরা খোঁড়া কবরের অংশবিশেষ মাটি দিয়ে ঢেকে দিয়েছে। কতদিন আগের কবর জানতে চাইলে স্বজনেরা জানান, প্রায় এক থেকে দেড় বছর আগে তারা মারা যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হয়েছে কি না বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা