× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সকল ধর্মের মানুষ নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে: আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার দুপুরে দেশে সকল ধর্মের মানুষ এখন নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার দুপুরে দেশে সকল ধর্মের মানুষ এখন নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে সকল ধর্মের মানুষ এখন নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার দুপুরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করি। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। এই সমাজ থেকে আমরা অপশক্তিকে দূর করতে চাই। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।”

আইনমন্ত্রী বলেন, “পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিলো। আমরা বিশ্বাস করি যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করবো আপনারা আমাদের পাশে থাকবেন।”

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া আশীষ বিন্ হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা