× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালোবাজারে বিক্রির জন্য মজুত ১৬৭৫ বস্তা সার জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ এএম

উপজেলার নসরতপুর বাজারে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাসুমা বেগম। ছবি: ভিডিও থেকে

উপজেলার নসরতপুর বাজারে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাসুমা বেগম। ছবি: ভিডিও থেকে

বগুড়ার আদমদীঘিতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে মজুত রাখা এক হাজার ৬৭৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় সার ডিলার সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি গুদাম সিলগালা করা হয়।

উপজেলার নসরতপুর বাজারে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা তাঁদের নির্ধারিত চাঁপাপুরের গুদামে সার না রেখে নসরতপুর বাজারের দুটি পৃথক গুদামে মজুত করেন। এসব গুদামে ডিএপি, এমওপি ও ইউরিয়া সারসহ মোট ১ হাজার ৬৭৫ বস্তা সার ছিল। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে গুদাম দুটি ঘেরাও করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

আদালত সূত্র জানায়, সারগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযানে সচিব চন্দ্র সাহাকে দোষী সাব্যস্ত করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি গুদাম দুটি সিলগালা করে জব্দ করা সার হেফাজতে নেওয়া হয়।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “কৃষকদের জন্য বরাদ্দ সার কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি বা পাচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা