নিহত যুবদল কর্মী মো. করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাউজানে মো. করিম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে।
তার গ্রামের বাড়ি উরকিরচরে হলেও তিনি হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, রাত ৮টার দিকে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে এসে করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
এ বিষয়ে বৃহস্পতিবার রাএত রাউজান থানার অফিসার ইনচার্জের (ওসি) মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি।