× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিটিসিতে কর্মশালা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০ পিএম

ইউসিটিসিতে কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউসিটিসিতে কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘OBE for Academic Excellence: Aligning Vision, Mission, PEO, PLO and CLO’ শীর্ষক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাটে ইউসিটিসি ক্যাম্পাসে কর্মশালার উদ্বোধন করেন ইউসিটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসি পরিচালক মোহাম্মদ তাহের হোসেন সেলিম। অনুষ্ঠিত কর্মশালায় ইংরেজি ভাষা ও সাহিত্য, ব্যবসায় প্রশাসন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও সমন্বয়কারী মো. ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ রহিম উদ্দিন। তিনি উচ্চশিক্ষায় আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই)-এর মৌলিক ধারণা, কৌশলগত গুরুত্ব এবং কার্যকর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা