× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ৩ ওয়ার্ডে চসিকের অভিযান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৫ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশাবাহিত রোগের বিস্তার রোধে বিশেষ অভিযান শুরু করেছে চসিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশাবাহিত রোগের বিস্তার রোধে বিশেষ অভিযান শুরু করেছে চসিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশাবাহিত রোগের বিস্তার রোধে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার নগরের ঝুঁকিপূর্ণ ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সংস্থাটি।

অভিযানকালে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন এলাকা পরিদর্শন করে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয়। পাশাপাশি মশার লার্ভা নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ এবং নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

চসিক সূত্র জানায়, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম জোরদার করা হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে। এ ছাড়া বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে চসিক।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানে চসিকের মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা