সিলন আমার শহর—চট্টগ্রাম:
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম
নগরের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি, খাবার ও জীবনযাপনের বৈচিত্র্য। এসবের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ব্যক্তিগত আবেগ, স্মৃতি ও ভালোবাসা। দেশের বিভিন্ন শহরের এমন গল্প নতুনভাবে আবিষ্কার করে সবার সামনে তুলে ধরার ভাবনা থেকেই সিলন টি শুরু করে ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইন। এর প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয় চট্টগ্রামকে।
বৃহস্পতিবার
(৩ সেপ্টেম্বর) নগরের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ ক্যাম্পেইনের
মেগা ইভেন্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরীর চেনা-অচেনা গল্প ও ঐতিহ্যের বিভিন্ন
দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে।
ক্যাম্পেইনের
শুরু থেকেই চট্টগ্রামের মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শহরের ইতিহাস ও সংস্কৃতির
নানা অনুষঙ্গ নিয়ে বাজারে আনা হয় বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং। পাশাপাশি ডিজিটাল
প্ল্যাটফর্মে আয়োজন করা হয় ‘আমার শহর’ ডিজিটাল
কনটেস্ট। এতে চট্টগ্রামের মানুষকে প্রিয় শহরকে ঘিরে তাঁদের ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা
ও গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীদের
মধ্য থেকে প্রতি সপ্তাহে বিজয়ী নির্বাচন করা হয়। পরে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের
মেগা ইভেন্টে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
অনুষ্ঠানের
অন্যতম আকর্ষণ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’। নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে চট্টগ্রামের পরিচয়, সংস্কৃতি
ও সমাজকে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তদের
মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত
সাংবাদিক আবুল মোমেন, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার
দেলোয়ার হোসেন মজুমদার এবং লেখক ও গবেষক হারুন রশিদ। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক,
আবুল খায়ের গ্রুপ।
মেগা
ইভেন্টজুড়ে পুরোনো চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য থেকে শুরু করে বন্দর ও রেলওয়ের
গল্প, শহরের সংস্কৃতি, সংগীত, জীবনযাপন ও বৈচিত্র্যময় খাবার তুলে ধরা হয় বিভিন্ন অভিজ্ঞতামূলক
উপস্থাপনায়। পুরোনো চট্টগ্রামের চিত্রকর্ম ও ঐতিহাসিক নিদর্শনের প্রদর্শনীর মাধ্যমে
তুলে ধরা হয় সময়ের সঙ্গে শহরের পরিবর্তনের বিভিন্ন অধ্যায়।
আয়োজনে
মেজবান, বেলা বিস্কুট ও চায়ের আড্ডাসহ স্থানীয় স্বাদের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে তুলে
ধরা হয় চট্টগ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির পরিচিত চিত্র।
পাশাপাশি
চট্টগ্রামের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ছিল বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর, ক্যাম্পেইনের বিজয়ীসহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
চট্টগ্রাম
ছিল ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইনের
প্রথম গন্তব্য। মেগা ইভেন্টের মধ্য দিয়ে চট্টগ্রাম অধ্যায়ের আনুষ্ঠানিক উদযাপন শেষ
হলেও থামছে না ‘আমার শহর’-এর যাত্রা।