× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: মামুনুল হক

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮ পিএম

বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে গণভোটে ৭০ শতাংশ ভোট পড়লেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে।

বৃহস্পতিবার বিকালে বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলা দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। পুলিশ বাহিনীকে জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বলেন দেশে কোনো ঘাটতি নেই। বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান এবং ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা