× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সীমান্তে তরুণীকে টানা ১০ দিন সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ইউএনবি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে এক তরুণীকে ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় নাঈম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই তরুণী বুধবার কানাইঘাট থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার নাঈম উপজেলার লক্ষ্মীপ্রসাদপূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী তরুণীর বাড়ি শেরপুর জেলায়। প্রায় ৯ মাস আগে তিনি সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে হায়দ্রাবাদে তার কাপড়ের ব্যবসা ছিল। গত ২০ আগস্ট এক আত্মীয়র সহযোগিতায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন ওই তরুণী। পরে তাকে কারাগারে না পাঠিয়ে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, সীমান্ত পার হওয়ার পর স্থানীয় শানুর আহমদ, নাঈম উদ্দিন, কাওছারসহ ছয় যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করেন। পরে তাকে শানুরের বাড়িতে আটকে রেখে টানা ১০ দিন সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়।

পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের সহায়তায় ওই তরুণী বন্দিদশা থেকে মুক্ত হন এবং বুধবার কানাইঘাট থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নম্বর আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা