শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৯ পিএম
পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। সাতক্ষীরার শ্যামনগরে অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় দীর্ঘদিনের এমন ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে তীব্র জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন পাঁচ শতাধিক পরিবারের বাসিন্দারা। গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি কবরস্থানও এখন হাঁটুসমান পানির নিচে। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে মৎস্য ঘের গড়ে তোলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, আবাদচণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর আবাদচণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মির্জাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক তলিয়ে আছে। অনেক বাড়ির উঠানে থইথই করছে পানি। কোথাও কোথাও ঘরেও পানি ঢুকে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।
গৃহস্থালি ও শিক্ষার ওপর প্রভাব
জলাবদ্ধতার কারণে গৃহস্থালি কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় গৃহবধূ নাছিমা বেগম বলেন, “ঘরের চারপাশে পানি। চুলার জায়গা তলিয়ে যাওয়ায় রান্নাবান্নার পরিস্থিতি নেই। বাধ্য হয়ে দূরে অন্যের বাড়িতে রান্না করে খাবার এনে পরিবারের সদস্যদের খাওয়াতে হচ্ছে।”
শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। সিয়াম, মাহিম ও সুরাইয়াসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বাড়ি থেকে বেরোলেই হাঁটুসমান পানি। বই-খাতা ও পোশাক ভিজিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় অভিভাবকেরা বিপদের ভয়ে তাদের স্কুলে পাঠাতে চান না।
কবরস্থানও পানির নিচে
এলাকার কবরস্থানগুলো তলিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জানান, স্বজনদের কবর জিয়ারত করা তো দূরের কথা, এলাকায় কেউ মারা গেলে তাকে দাফন করার মতো শুকনো জায়গা খুঁজে পাওয়া এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগের তির প্রভাবশালী ও জনপ্রতিনিধির দিকে
মুজিবর সরদার, নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে মৎস্য ঘের তৈরি করেছেন। এর ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। গত কয়েক বছরে এমন সমস্যা না থাকলেও এ বছর ঘেরগুলোর কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
কর্তৃপক্ষের বক্তব্য
অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমি একটি মামলায় কয়েক দিন কারাগারে ছিলাম। ওই সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা এখনো প্রত্যাহার হয়নি। এরপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেনে আমাকে ফোন করেছিলেন। পরে পরিষদের সচিব ও চৌকিদারকে সেখানে পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
“সেখানে আমার একটি মৎস্য প্রকল্প রয়েছে। ওই প্রকল্পের কারণে যদি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি তা সমাধান করে দেওয়ার কথা জানিয়েছি। পানি নিষ্কাশনের জন্য আমার জায়গা দিয়ে প্রায় ২০০ ফুট পাইপ বসাতে হবে। পাইপ কেনা হয়েছে, আগামীকালই তা স্থাপন করা হবে।”
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, “বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।”শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, “বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।”