× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরল ইরাকে গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে নিহত রেজাউলের মরদেহ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫ পিএম

ইরাকে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত রেজাউলের মরদেহ বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের বাড়িতে পৌঁছায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইরাকে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত রেজাউলের মরদেহ বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের বাড়িতে পৌঁছায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবার স্বচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে ইরাকে পাড়ি জমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের যুবক রেজাউল ইসলাম (৩০)। কষ্টার্জিত টাকা দিয়ে তৈরি করেছিল বিলাসবহুল বাড়ি। কথা ছিলো- শীঘ্রই তার বাড়িতে ফিরে এসে বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু ইরাকে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যান রেজাউল।

মৃত্যুর ২৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়িতে পৌঁছায় তার মরদেহ। রেজাউলের অকালমৃত্যুতে স্বজন ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৩টায় ইরাকের রাজধানী বাগদাদ শহরের আল মনসুর নামক এলাকায় একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালনের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যান রেজাউল ইসলাম। আইনি জটিলতা আর আনুষ্ঠানিকতার কারণে প্রায় তিন সপ্তাহ আটকে ছিল তার মরদেহ। ২৫ দিন পর গত বুধবার রাতে ইরাক থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের মাটিতে মরদেহটি পৌঁছায়। সেখান থেকে গতকাল মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে দুপুরে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়।

রেজাউলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শেষবারের মতো তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানায়, পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। দেশে ফিরে বিয়ে করে নতুন জীবন শুরু করার প্রস্তুতিও চলছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ। রেজাউলের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে শোকসন্তপ্ত পরিবার এখন দিশেহারা। 

রেজাউলের বাবা রহিম হুজুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে ছেলে বিদেশে গিয়েছিল। কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে বাড়ি তৈরি করেছিল। তার বিয়ের প্রস্তুতিও চলছিল। শিগগিরই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একটি দুর্ঘটনায় আমাদের সবকিছু সব শেষ হয়ে গেল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা