× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতীতে বিএসটিআই'র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে এক বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে এক বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে এক বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযোগের ভিত্তিতে আয়েশা কেক অ্যান্ড বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার পরও লোগো ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী বেকারির মালিক হারুন অর রশিদকে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় গাজীপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ইন্সপেক্টর প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির ও ফিল্ড অফিসার প্রকৌশলী সুজন রানা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে মো. মোহাইমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার আইনবিরুদ্ধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা