কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ বাবুল হোসেন (৪৫) নামের এক হাজতি অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে মৃত আব্দুল মজিদের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কারারক্ষী মো. রাসেল জানান, কেন্দ্রীয় কারাগারে বাবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সে কি মামলার কারা বন্দি ছিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”
তিনি আরো বলেন, “একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।”