× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুর-ঢাকা রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ পিএম

রাজিব পরিবহনের দুটি দূরপাল্লার বাস ভাঙচুর, চালক ও হেলপারদের ওপর হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য  বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজিব পরিবহনের দুটি দূরপাল্লার বাস ভাঙচুর, চালক ও হেলপারদের ওপর হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় ৩১ আগস্ট লাহিড়ীকান্দাতে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার জেরে গতকাল বুধবার বিকেলে  রাজীব পরিবহনের দুটি বাস আটকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ভাঙচুর চালায়।

গতকাল বুধবার রাতে জরুরি সভা শেষে আজ (বৃহস্পতিবার) ভোর থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

দূরপাল্লার রাজিব পরিবহনের দুটি বাস ভাঙচুর, চালক ও হেলপারদের ওপর হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য এ বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় বাসের চালক ও হেল্পারদের মারধর করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর পরিবহন কর্মীদের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোর থেকে এই কর্মবিরতি শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো আগাম ঘোষণা ছাড়াই ঢাকাগামী দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকায় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শত শত যাত্রীকে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনালে এসে ঢাকাগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো বাস না পেয়ে অনেককেই বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। আবার জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য অনেকে বিকল্প হিসেবে মাইক্রোবাস, কার কিংবা ছোট যানবাহনে চড়ে গন্তব্যে রওনা হওয়ার চেষ্টা করছেন। তবে এই সুযোগে ছোট গাড়িগুলো স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে বলে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন। বিশেষ করে ঢাকা রুটের নিয়মিত চাকরিজীবী, শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশে বের হওয়া রোগীরা এই আকস্মিক ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, রাস্তায় বাস ভাঙচুর এবং স্টাফদের ওপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা এবং শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ঢাকা রুটে দূরপাল্লার কোনো গাড়ি চলবে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, নান্দিনায় বাস ভাঙচুরের ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে পুলিশ প্রশাসন দ্রুত বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা