× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

ফটিকছড়ির সেই এলপিজি পাম্পে অভিযান, জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পিএম

গাড়ির জ্বালানির জন্য অনুমোদিত এলপিজি রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাড়ির জ্বালানির জন্য অনুমোদিত এলপিজি রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বেগবাজারে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাড়ির জ্বালানির জন্য অনুমোদিত এলপিজি রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে এ জরিমানা করা হয়।

হেঁয়াকো বাজারে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

এ সময় দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাজ এলপিজি স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি রিফিলের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে- এমন আরও কিছু অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট দৈনিক প্রতিদিনের বাংলাদেশে ‘ফটিকছড়িতে ফিলিং স্টেশনেই সিলিন্ডারে ভরা হচ্ছে গ্যাস, বাড়ছে ঝুঁকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রতিষ্ঠানটিতে বিশেষ অভিযান চালানো হয়।

ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলপিজি বিক্রয় ও রিফিলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা