× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাগলনাইয়া পৌর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছাগলনাইয়া পৌর সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলম। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছাগলনাইয়া পৌর সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলম। ফাইল ছবি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছাগলনাইয়া পৌর সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাজী নুর আলম ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) আমির হোসেনের ছেলে।

পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল ২০১৭ সালের ২৮ অক্টোবর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় এই হামলা চালানো হয়।

গাড়িবহরে হামলার ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ অক্টোবর ২৫১ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা