× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাদিয়ায় ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ পিএম

বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ছবি: এআই

বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ছবি: এআই

বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশখালীর ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

স্থানীয়দের কয়েকজন জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন।

এরপর বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলেও জানান তারা।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাস ও উচ্চ জোয়ারের ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা