× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ এএম

টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

এদিন হাজী মাজার বস্তি থেকে বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসীরা। 

মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিআরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে অবস্থান নেয়।

সেখানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসন ছাড়া এ উচ্ছেদ মেনে নেওয়া যায় না।

আন্দোলনকারীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। প্রকৃত মাদক কারবারিদের নির্মূলে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারা।

এরপর প্রশাসনের আশ্বাসের পর বস্তিবাসীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা