× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোস্ট গার্ডের অভিযানে বিপুল মাদকসহ দুটি কাঠের নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৯ পিএম

টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ নৌকা দুটি জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ নৌকা দুটি জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ নৌকা দুটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে টেকনাফের কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপসংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

একই দিন রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

লেফটেন্যান্ট আরাফাত হোসেন বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান প্রবেশের সময় দুটি নৌকায় তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা